
কিশোরগঞ্জের মিঠামইন বাজার সংলগ্ন গিরিশপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় অনেক ঘরবাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৬ অক্টোবর দুপুর ১২টার দিকে হঠাৎ করেই একটি টিনের ঘরে আগুন দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট বা বৈদ্যুতিক তার থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।। তাদের সাথে যোগ দিয়েছিল স্থানীয় বাসিন্দারাও।




