জুলাই হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

জুলাই গণ-অভ্যূত্থানে রাজধানীর মোহাম্মদপুরে কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ (২৪) হত্যা মামলায় নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোশতাক আহমেদ রুহীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তদন্ত কর্মকর্তার সাত (০৭) দিনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলাম কবির আসামিদেরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এ মামলায় কবির হোসেন (৪৬) নামে আরো এক আসামিকে রিমান্ড দেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং এ মামলার এজাহারনামীয় আসামি।

এর আগে এ মামলায় গত ২৪ সেপ্টেম্বর বিকেলে আসামিদেরকে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট কামাল উদ্দীন কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এদিন আদালতে রাষ্ট্র পক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অপরদিকে আসামিপক্ষে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপুসহ অন্যান্য আইনজীবীরা তার রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২৪ এর জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের সামনে গুলিবিদ্ধ হন ভুক্তভোগী রাজু আহমেদ। পরে ঢাকা মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় মারা যাওয়ার পরে রাজুর পিতা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, পলাতক ও অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার এবং মামলার মূল রহস্য উদঘাটনে তাদেরকে সাত দিনের রিমান্ডে পাঠানো প্রয়োজন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের সেবা ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে যৌথবাহিনীর চেকপোস্টে অভিযান

কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজার এলাকায় যৌথবাহিনীর উদ্যোগে পরিচালিত চেকপোস্ট অভিযানে