মাগুরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: এলপিজি গ্যাসের দাম ১৮৩৭ টাকা নির্ধারণ, কৃত্রিম সংকটে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

​১১ অক্টোবর (রবিবার) মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।

​সভায় জনস্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ১২ কেজির বোতলজাত এলপিজি গ্যাস সরকার নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য ১,৮৩৭ টাকায় বিক্রি করতে হবে। বর্তমান দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় গ্যাসের কোনো সংকট নেই বলে সভায় জানানো হয়। ফলে ডিলার ও খুচরা বিক্রেতা—উভয় পর্যায়ের দোকানেই নির্ধারিত মূল্যে গ্যাস পাওয়া যাবে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করা হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। একইসাথে ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত গ্যাস কিনে অহেতুক মজুত না করার আহ্বান জানানো হয়েছে।

​এছাড়া সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী শারদীয় দুর্গাপূজা সার্বজনীন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর জোর দেওয়া হয়।

​উক্ত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বোতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক