মন্ত্রী শহিউদ্দিন চৌধুরী এ্যানির সাথে এমপি ভিপি আয়নুল হকের সৌজন্য সাক্ষাৎ

মন্ত্রী শহিউদ্দিন চৌধুরী এ্যানির সাথে এমপি ভিপি আয়নুল হকের সৌজন্য সাক্ষাৎ।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের উন্নয়ন ও পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শহিউদ্দিন চৌধুরী এ্যানির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওই আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
সৌজন্য সাক্ষাৎকালে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার নদীভাঙন প্রতিরোধ, খাল পুনঃখনন, বন্যা নিয়ন্ত্রণসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চলমান ও সম্ভাব্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় এলাকার মানুষের দীর্ঘদিনের পানি সংক্রান্ত সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়েও মতবিনিময় করেন তারা।
এ সময় মাননীয় মন্ত্রী শহিউদ্দিন চৌধুরী এ্যানি সিরাজগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়ন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, রায়গঞ্জ ও তাড়াশ এলাকার জনগণের কল্যাণে পানি সম্পদ ব্যবস্থাপনায় সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এদিকে সংসদ সদস্য ভিপি আয়নুল হক এলাকার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেওয়ায় মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে রায়গঞ্জ-তাড়াশের উন্নয়নে পানি সম্পদ মন্ত্রণালয়ের আরও কার্যকর ভূমিকা কামনা করেন।
স্থানীয়দের মতে, এই সাক্ষাতের মাধ্যমে রায়গঞ্জ ও তাড়াশ এলাকার পানি সম্পদ ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন