সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সংসদ ভবন এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে আইনশৃঙ্খলাবাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে মোতায়েন করা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে পুরো এলাকা। সেখানে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দাবাহিনীর সদস্যরা কাজ করছেন।

গতকাল ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ ভবন ও আশপাশের এলাকায় বুধবার রাত ১২টা থেকে সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করছে।

এদিকে জাতীয় সংসদের অধিবেশন উপলক্ষে সকাল ৮টা থেকে নির্দিষ্ট কিছু সড়কে ডাইভারশন কার্যকর করা হয়েছে যা চলবে ১১টা পর্যন্ত। এর মধ্যে ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণির দিকে যাওয়া যানবাহন ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহন সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে যেতে হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পথশিশুদের মাঝে ঈদের জামা দিয়ে হাসি ফুটালেন পলাশের পাপন

নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড,ঘোড়াশাল রেলওয়ে স্টেশনে,কো-অপারেটিভ কলোনীসহ ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন