
সার সংকট, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, সন্ত্রাস, সারের ডিলার নিয়োগে অনিয়ম, চাঁদাবাজি ও দুর্নীতির প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ১০ ঘটিকায় কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কোটচাঁদপুর উপজেলা শাখা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন:
প্রধান অতিথি: জনাব মো: মতিয়ার রহমান এমপি (মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৮৩ ঝিনাইদহ-৩)।
সভাপতি: জনাব মো: আজিজুর রহমান (ভারপ্রাপ্ত আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কোটচাঁদপুর উপজেলা শাখা, ঝিনাইদহ)।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সার সংকট দূর করা, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয়
জিনিসপত্রের দাম কমানো এবং সারের ডিলার নিয়োগে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করার জোর দাবি জানান। এ সময় স্থানীয় নেতাকর্মীরা দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান দেন।





