কুয়াকাটায় বিচ কার্নিভাল প্রস্তুতি পরিদর্শনে এমপি মোশাররফ

দীর্ঘ নয় বছর পর আবারও উৎসবের আমেজে ফিরছে সাগরকন্যা কুয়াকাটা। আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা বিচ কার্নিভাল-২০২৬’। এ আয়োজনকে সামনে রেখে কার্নিভালের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তিনি কুয়াকাটায় কার্নিভাল আয়োজনের জন্য নির্ধারিত মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি মাঠের প্রস্তুতি, আয়োজনের অগ্রগতি এবং সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

বিচ কার্নিভাল আয়োজনকে ঘিরে কুয়াকাটায় নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এ আয়োজনের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। একই সঙ্গে পর্যটননির্ভর অর্থনীতিকে আরও গতিশীল করতে কার্নিভালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, কুয়াকাটা পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মতিউর রহমান, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ এবং কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আগামী ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটায় দুই দিনব্যাপী ‘বিচ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আয়োজনকে ঘিরে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে এবং পর্যটনশিল্পের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন