বৃহস্পতিবার,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পটুয়াখালীর চৌরাস্তায় কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর চৌরাস্তায় পথচারী ও যানবাহনের চালকদের মাঝে ইফতার বিতরণ করেছে হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ ছাত্রদল।

 

বৃহস্পতিবার বিকেলে আক্কেল আলী হাওলাদার কলেজ ছাত্রদলের সভাপতি সাঈদ ইসলাম তালহার নেতৃত্বে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় পথচারী, শ্রমজীবী মানুষ ও বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

 

আয়োজকরা জানান, রমজানের শিক্ষা হলো সহমর্মিতা ও মানবিকতা। সেই ভাবনা থেকেই রোজাদার মানুষের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এসময় কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে ইফতার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্থানীয় মানুষ এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন