মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন

মাগুরার শালিখা উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে মাসুদ গাজী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত মাসুদ গাজী ও অভিযুক্ত বড় ভাই সিদ্দিক গাজী (৫০) উভয়েই ওই গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই সিদ্দিকের লাঠির আঘাতে ঘটনাস্থলেই ছোট ভাই মাসুদ গাজীর মৃত্যু হয়।

​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সেতু ও কাললী নামের দুই নারীকে আটক করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

​শেষ খবর পাওয়া পর্যন্ত, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জাতীয়তাবাদী যুবদলের ৪৮’তম প্রতিষ্ঠার্বাষিকী উপলক্ষে, খাগড়াছড়িতে বিশাল জনসমাবেশ দেখিয়ে র্র্যালি অনুষ্ঠিত

 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব ‘ঐতিহ্য ‘সংগ্রাম ‘সাফল্যের ৪৮’তম প্রতিষ্ঠার্বাষিকী উপলক্ষে,

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিহাদ সালমান ডুননের নেতৃত্বে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত