
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর উপজেলা প্রশাসন, কোটচাঁদপুর, ঝিনাইদহের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শামীম হোসাইন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টিএসআই জনাব মোঃ তানভীর জামান প্রতীক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোটচাঁদপুর উপজেলা আমির মোঃ আজিজুর রহমান।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে
৭ নভেম্বর সকালে
সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন।
বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও প্রার্থনা।
গির্জা এবং মন্দিরে প্রার্থনা
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন।
সভা শেষে দিবসটি সফল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।




