মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাগুরায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে জেলা বিএনপি।
শনিবার (৭ নভেম্বর) সকালে মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টায় শহরের নোমানী ময়দানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, আহসান হাবিব কিশোর, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ফারুকুজ্জামান ফারুক, সদস্য কুতুব উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহি-জনতার অভ্যুত্থানের চেতনা দেশপ্রেম ও জাতীয় ঐক্যের প্রেরণা জোগায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বাংলাদেশকে নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বক্তারা বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো পরাজিত শক্তিই দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না।
সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত র‍্যালি, আলোচনা সভা ও বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

ফরিদপুরের চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়