
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
আজ ৮ নভেম্বর (রবিবার) সকাল ১১টায় নবীনগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। র্যালিটি পৌরসভার জল্লা পার্ক মোড় থেকে শুরু হয়ে আলিয়াবাদ গোল চত্বরে এসে শেষ হয়।
এর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা নৌকা, বাস, সিএনজি, অটোরিকশা এবং পায়ে হেঁটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মূল র্যালিতে যোগ দেন।
এতে দলটির বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। উপস্থিত নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের জানান, নবীনগর উপজেলা বিএনপির আজকের এই বর্ণাঢ্য র্যালিটি স্মরণকালের অন্যতম সেরা ও ঐতিহাসিক একটি আয়োজনে পরিণত হয়েছে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মুখ সারিতে র্যালির নেতৃত্ব দেন নবীনগর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ এডভোকেট আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। একই সাথে জাতীয় ঐক্য, বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দলের সকল স্তরের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।




