কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা বদিউল আলম গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেরানীগঞ্জ মডেল থানা শাখার সহসভাপতি বদিউল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

‎
‎ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার রোহিতপুর বাজারে অবস্থিত আলম এন্টারপ্রাইজ থেকে তাকে আটক করা হয়।
‎তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
‎
‎জানা গেছে বদিউল আলম রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি সরকারি ইস্পাহানি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
‎
‎বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, আটক ব্যক্তি থানা আওয়ামী লীগের সহসভাপতি বলে জেনেছি। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
‎

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন