জাতীয় ডেঙ্গু প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে নীলফামারীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

‘পরিচ্ছন্ন পরিবেশ, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬-এর অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) জেলা প্রশাসন, নীলফামারীর উদ্যোগে এবং নীলফামারী পৌরসভার পরিচ্ছন্নতা টিমের সহযোগিতায় শহরের নতুন বাজার সংলগ্ন প্রাঙ্গণে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় সংশ্লিষ্ট এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।

ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঝালকাঠিতে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে