ফজরের নামাজ পড়ে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

ফজরের নামাজ আদায় করে সকালে হাঁটতে বের হয়েছিলেন কৃষক ঠান্ডু মিয়া ও দলিল লেখক আব্দুল আলীম শেখ। এ সময় সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে ইন্টারচেঞ্জের আগে ধোপাকান্দি এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

নিহতরা হলেন, সিরাজগঞ্জের হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান বলেন, সকালে ফজরের নামাজ আদায় করে ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আমরা ঘটনাস্থলে আছি, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দামুড়হুদা দুধপাতিলা এলাকায় মালবাহী ট্রেনে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় দুই লোকো মাষ্টার আহত

চুয়াডাঙ্গা দামুড়হুদায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে