গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা।

একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন।

এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

কিছু সময় পর শ্রমিকরা আবার বিভিন্ন দিক থেকে জড়ো হন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।
এ ঘটনায় ওই সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কিছু কিছু স্থানে ধীরগতিতে যানবাহন চলাচল করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী ও সফিপুরসহ বিভিন্ন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, চান্দনা চৌরাস্তা ও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের সরিয়ে দিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

তিন মাস ধরে শিক্ষা অফিসারের পদ শূন্য, ব্রাহ্মণপাড়ার ৪১ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত দিয়ে চলছে কার্যক্রম

সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম মুখ থুবড়ে পড়ার উপক্রম

স্টেশন মাস্টার না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ পীরগাছার চৌধুরাণী রেলওয়ে স্টেশন, চরম দুর্ভোগে যাত্রীরা

রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরাণী রেলওয়ে স্টেশনটি শুধুমাত্র স্টেশন মাস্টার না