কোটচাঁদপুরে সরিষা ও মসুরের আবাদ বৃদ্ধিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কোটচাঁদপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামীম হোসাইন।
​এ সময় বিশেষ অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আজিজুর রহমান, পৌর জামায়াতের আমির আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি মোঃ এস কে এম সালাউদ্দিন বুলবুল (সিডল) এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন।
​কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
​সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা সরিষা ও মসুর চাষে আরও উৎসাহিত হবেন। এর ফলে কৃষকদের উৎপাদন খরচ কমার পাশাপাশি ফসলের উৎপাদন বাড়বে, যা দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন