কাউখালীতে প্রতিমন্ত্রী সুমনের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

সারা দেশে অগ্নিসংযোগ, সন্ত্রাস, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ এবং পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ করে মানুষ হত্যার ঘটনার প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার চিরাপাড়া সেতু এলাকা থেকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে মিছিলটি প্রদক্ষিণ করেন। এ সময় সারা দেশে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতাকর্মীরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিষিদ্ধ আ.লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে দিনাজপুরে মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিষিদ্ধ ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে