গোপালপুরে গ্রামীণ ব্যাংক শাখায় ককটেল নিক্ষেপ, সাইনবোর্ডে আগুন

​টাঙ্গাইলের গোপালপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের সামনের সাইনবোর্ডসহ বাইরের কিছু অংশ পুড়ে গেলেও ভেতরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

​মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের শাজানপুর গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

​স্থানীয় ও ব্যাংক সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত ব্যাংক শাখাটি লক্ষ্য করে পরপর চারটি ককটেল নিক্ষেপ করে। ককটেলের আঘাতে ব্যাংকের সামনের সাইনবোর্ড ও লাগোয়া কিছু অংশে আগুন ধরে যায়। এ সময় দায়িত্বরত নৈশপ্রহরী মো. মফিজ উদ্দিন টের পেয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারিসহ পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

​এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরাদ হোসেন বলেন, “এ ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি। দুষ্কৃতকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধর্ম মন্ত্রণালয়ের অনুদান গ্রহণ অনুষ্ঠানে কোটচাঁদপুরে মেয়র পদপ্রার্থী পরভেজ আক্তার কালুর অনুদান হস্তান্তর

ঝিনাইদহের কোটচাঁদপুর কওমি মহিলা মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে অনুদান