কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) অমৃত মৈত্র সঙ্গীয় অফিসারদের নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর থানাধীন হরিণদিয়া দক্ষিণপাড়ায় আব্দুল আওয়ালের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। সেখানে ইয়াবা বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
অভিযানকালে তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার ৭০০ টাকা। এ ছাড়া মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকাও জব্দ করা হয়।
এ ঘটনায় কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির সাধারণ ডায়েরি নম্বর-৪৯৭, তারিখ ২৫ নভেম্বর ২০২৬-এর সূত্রে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, কোটচাঁদপুর থানা এলাকায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী(বাংলাদেশ) লিঃ এর চুক্তি ভিত্তিক শ্রমিক কর্মচারী বৃন্দের চাকরি স্থায়ীকরণে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চুয়াডাঙ্গা দর্শনা থানাধীন অবস্থিত এশিয়ার বৃহত্তর চিনিকল ও ডিস্টিলারির অস্থায়ী