তিনবার বিভাগীয় শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল নীলফামারীর সু-প্রতিবেশী

রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নীলফামারীর সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বালাপাড়ায় গুড নেইবারস কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানা। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোছা. শারমিন আক্তার।

সমিতির কো-অপারেটিভ ফাইন্যান্স অফিসার মো. শাহ আলমের সঞ্চালনায় সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সমিতির সম্পাদক দিপ্তি রানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রাজেদুল ইসলাম। এছাড়া গুড নেইবারস নীলফামারী সিডিপির ব্যবস্থাপক বিভব দেওয়ান স্বাগত বক্তব্য দেন।

সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব, শেয়ার মূলধন ও সংশোধনী প্রস্তাব এবং সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদানের বিষয়টি অনুমোদন করা হয়। এ সময় সমিতির ৩০ জন সদস্যকে পুরস্কৃত করা হয়।

সমিতির সভাপতি মোছা. শারমিন আক্তার জানান, ২০১৩ সালে জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন লাভের পর থেকে সমিতিটি কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ২ হাজার ৮৭ জন এবং মূলধনের পরিমাণ প্রায় সাড়ে চার কোটি টাকা।

সমিতির কো-অপারেটিভ ফাইন্যান্স অফিসার মো. শাহ আলম জানান, ২০২৬ সালসহ মোট তিনবার রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি জেলা পর্যায়েও প্রতিবছর শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা লাভ করে আসছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, একজন সমবায়ী চাইলে নিজের পরিবারের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন। সঠিক ইচ্ছা ও পরিকল্পনা থাকলে তা সম্ভব। তৃণমূল পর্যায়ে সমবায় আন্দোলন ছড়িয়ে পড়লে অর্থনৈতিক পরিবর্তনের পাশাপাশি সামাজিক সক্ষমতাও বৃদ্ধি পায়।

তিনি উদাহরণ হিসেবে সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির কার্যক্রম তুলে ধরে বলেন, সমিতিটি নীলফামারীর জন্য একটি দৃষ্টান্ত।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই, প্রয়োজন হলে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বললেন, দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। তিনি

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী(বাংলাদেশ) লিঃ এর চুক্তি ভিত্তিক শ্রমিক কর্মচারী বৃন্দের চাকরি স্থায়ীকরণে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চুয়াডাঙ্গা দর্শনা থানাধীন অবস্থিত এশিয়ার বৃহত্তর চিনিকল ও ডিস্টিলারির অস্থায়ী