চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার টেরিবাজার এলাকায় একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেন।
বৃহস্পতিবার ১৯ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কেবি অর্কিড প্লাজা নামে ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা কর্মকর্তা বলেন, সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ১০টা ৫৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানানো হবে।




