মুকসুদপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির।
উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে একযোগে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়্যদ উদ্দিন আহাম্মেদ, মুকসুদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রফিকুল ইসলাম এবং প্রকৌশলী সদানন্দ রায়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মুকসুদপুর উপজেলায় মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।
তিনি আরও বলেন, মশার প্রজননস্থল ধ্বংসে সকলকে সচেতন হতে হবে এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
এছাড়া মশক নিধনের জন্য ‘রিভা ২.৫ ইসি’ নামক ওষুধ ফগার মেশিনের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহে তেমন ক্ষতিকর প্রভাব ফেলে না বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন