পরিবেশ ও জনবলের অভাবে হাসপাতালগুলো বাজে অবস্থায় আছে: ফজলুর রহমান

পরিবেশ ও জনবলের অভাবে হাসপাতালগুলো বাজে অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। রোববার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি চিকিৎসাসেবা, হাসপাতালের পরিবেশ এবং জনবলসহ সার্বিক পরিস্থিতি

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ: সড়ক ও সেতুমন্ত্রী

আগামী ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার নির্মাণকাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সেতুমন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। মহাসড়কটি

মহেশপুর সীমান্ত দিয়ে ভারত যাওয়ার পথে ৬ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৬ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোর ৬টার দিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ওই ৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজিবি সূত্রে জানা

টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজিবি, গ্রেপ্তার ২

কক্সবাজারের টেকনাফে মানব পাচারবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে মানব পাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও বিজিবি। এ সময় পাচারের উদ্দেশ্যে অপহৃত ১৬ বছরের এক কিশোরকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। পুলিশ জানায়, শনিবার (১২

ফ্যাসিস্ট সরকারের সব উন্নয়নই শুভংকরের ফাঁকি: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বললেন, বিদ্যমান বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা এক দিনে তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের সমস্যা। বিগত ১৭ বছরে বিভিন্ন জায়গায় শতভাগ বিদ্যুতের নামে সাইনবোর্ড ঝুলিয়ে জনগণকে শুভংকরের ফাঁকি দেওয়া হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সব উন্নয়নই ছিল এমন শুভংকরের ফাঁকি। তারা বিদ্যুতের কোনো স্থায়ী সমাধান না করে কুইক রেন্টালের নামে নিজস্ব

অফিসে নেই কর্মকর্তা-কর্মচারী, হয়ে গেছে হাজিরা: পরিদর্শনে এসে অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে এসেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এসময় কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না হওয়া এবং আগেই হাজিরা দেয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। নগরীর খানপুর এলাকায় আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তিনটি সার্কেলের ভূমি কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় দুটি সার্কেল অফিসে

ডিউটিতে অনুপস্থিত ফার্মাসিস্টকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে ডিউটিতে অনুপস্থিত থাকায় রিগান হোসেন নামে এক ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন তিনি। আজ শনিবার দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্জারি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং

দিনাজপুরে শ্রমিকনেতা গ্রেপ্তার: পুলিশ-বিএনপি কর্মীদের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

দিনাজপুরে পরিবহন শ্রমিকনেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে কোতোয়ালি থানাসহ শহরের প্রধান প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এসময় পরিস্থিতি সামাল দিতে গিয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে থানা প্রাঙ্গণে বাদশার সমর্থকদের সঙ্গে পুলিশ ও স্থানীয় বিএনপি কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। অবরোধে গোটা শহর অচল হয়ে পড়েছে এবং তীব্র যানজটের সৃষ্টি

পালানোর সময় বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ফেরত দিল বিজিবি

সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের মারধরের সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায়। লালমনিরহাটের হাতীবান্ধার এঘটনার পরে এসব অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে মঙ্গলবার সন্ধ্যার পর পতাকা বৈঠকের মাধ্যমে সেগুলো বিএসএফের কাছে ফেরত দিয়েছে বর্ডার গার্ড (বিজিবি)। বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল

এবার দেশি ৫ মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, বেশি কই মাছে

এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গবেষণায় দেখা গেছে বাংলাদেশের আড়িয়াল বিলের পাঁচ প্রজাতির মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক। এরমধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পেয়েছেন কই মাছে। মাইক্রোপ্লাস্টিক পাওয়া বাকি প্রজাতিগুলো হলো বাটা মাছ, মেনি, গুলশা টেংরা ও পুঁটি মাছ। গবেষকদের মতে, বর্তমানে এসব মাছ খেয়ে তাৎক্ষণিক স্বাস্থ্যঝুঁকির সুস্পষ্ট প্রমাণ না থাকলেও