মঙ্গলবার,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে মৃদু তাপ প্রবাহের সঙ্গে ঘন ঘন লোডশেডিং,অতিষ্ঠ জনজীবন

পটুয়াখালীতে বইছে মৃদু তাপ প্রবাহ। সেই সঙ্গে দেয়া হচ্ছে ঘন ঘন লোডশেডিং। গতকাল জেলায় এবছরের সর্বোচ্চ ৩৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। প্রচন্ড খরতাপে ফেটে চৌচির হয়ে গেছে মাঠঘাট। এছাড়া শহরে ঘন্টাব্যাপী ৪ থেকে ৫ বার এবং গ্রামীন অঞ্চলে ৭ থেকে ৮ বার করে দেয়া হয়েছে লোডশেডিং। এতে অতিষ্ঠ হয়ে হয়ে উঠেছে জনজীবন। সবেচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবিরা। অনেকে ঘর্মাক্ত শরীর নিয়ে একটু স্বস্তির আশায় আশ্রয় নিচ্ছেন গাছ তলায়। তৃষ্ণা মেটাতে ডাব, শরবত কিংবা ঠান্ডা পানির দোকানে ভীড় করছেন অনেকে। অসহনীয় গরমে স্বস্তি ফেরাতে লোডশেডিং কমানোর দাবি জানিয়েছে সাধারন মানুষ।

Read More »

গলাচিপায় জমি দখল বিতর্কে উত্তপ্ত জনপদ, সংবাদ সম্মেলনে কাইয়ুম মৃধার প্রতিবাদ

 নদীঘেরা জনপদ গলাচিপা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। একটি জমি দখলকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা, ছড়িয়ে পড়েছে উদ্বেগ আর প্রশ্নের ঝড়। স্থানীয় মানুষের মুখে মুখে এখন

Read More »

কলাপাড়ায় ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা

ইলিশ-বক-বাঘ-পেঁচার অবয়বে প্রাণের উচ্ছ্বাসে পটুয়াখালীর কলাপাড়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হলো পহেলা বৈশাখ। ১৪ ফুট দৈর্ঘ্যের ইলিশ, ১০ ফুট লম্বা বকসহ বাঘ ও পেঁচার

Read More »

পটুয়াখালী পহেলা বৈশাখকে সামনে রেখে আকাশ ছোয়া ইলিশের দাম

পহেলা বৈশাখকে সামনে রেখে পটুয়াখালী ব্যাপক হারে বেড়েছে ইলিশের দাম। দেশের বৃহৎ মৎস্য অবতরন কেন্দ্র আলীপুর ও মহিপুরের পাইকারী বাজারে সীমিত পরিসরে ছোট ও মাঝারী সাইজের ইলিশের দেখা মিললেও বড় সাইজের ইলিশ অনেকটা দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। এ বাজারে ৯০০ থেকে ১১০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা মন দরে। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা, ৪০০ থকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা এবং ছোট সাইজের জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা মন দরে। পাইকারী এ বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতে। শহরের নিউ মার্কেটের মাছ বাজার সহ জেলার সকল বাজারে আকাশ ছোয়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারন ক্রেতারা। ইলিশের বাজার সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিংয়ের অনুরোধ জানিয়েছেন তারা। এদিকে তেল সংকটে পর্যাপ্ত ফিসিং করতে না পারায়, ১৫ এপ্রিল থেকে দীর্ঘ ৫৮ দিনের অবরোধ, বাজারে চাহিদার চেয়ে ইলিশের অপ্রতুলতা এবং পহেলা বৈশাখকে কেন্দ্র করে দাম অনেকটা বেড়েছে জানিয়েছে মৎস্য আড়ৎ মালিকরা।

Read More »

কলাপাড়া জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ ও ইলিশের টেকসই সংরক্ষণ নিশ্চিতে পটুয়াখালীর কলাপাড়ায় জাটকা সংরক্ষন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। “জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী” প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের দরবার হলে আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সভায় বিভিন্ন ইউনিয়নের শত শত জেলেরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষন নিশ্চিতে জেলেসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার পাশাপাশি জাটকা নিধনকারীদের আইনের আওতায় নিয়ে আসতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

Read More »

পটুয়াখালীর কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিলো শিক্ষকরা

পটুয়াখালীর কলাপাড়ায় জেষ্ঠ্যতা লঙ্ঘন করে অধ্যক্ষের পদ গ্রহন, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ এনে ধানখালী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আযাদের কক্ষে তালা ঝুলিয়ে

Read More »

কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এসব জ্বালানী তেল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদীক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অবৈধ ভাবে তেল সরবারহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত তেল সরকারী কোষাগারে জমা রাখা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদীক বলেন, ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল নিয়ে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ৩১ ব্যারেল ডিজেল ও ৩০ ব্যারেল পেট্রোল জব্দ করা হয়। তেল মজুদদার ও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Read More »

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো চলতি বছরের সবচেয়ে বড় সাইজের কোরাল

  কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ফারুক মাঝি (৫৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ। বুধবার সকাল দশটায় মাছটি

Read More »

পটুয়াখালী ভোররাতে স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩

পটুয়াখালীর কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন (মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও আনসার সদস্যদের যৌথ অভিযান) চালিয়ে তিন মাদককাবারীকে গ্রেফতার করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার ভোররাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মাছুয়াখালী থেকে তাদের ৪ পিচ ইয়াবা ও ৪ পুড়িয়া গাঁজা সহ গ্রেফতার করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক মাদক ব্যবসায়ী শাহীন (৩২) ও বাচ্চু (৪৬) কে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড এবং মাদক সেবনকারী বশার (৪০) কে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় জনসম্মুখ্যে মাদকগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক বলেন, কয়েকদিন আগে এক যুবক জেলা প্রশাসনের প্রধান ফটকে প্ল্যাকার্ড নিয়ে মাদকের ভয়ানক প্রশাসেরর প্রদিবাদ জানানোর পাশাপাশি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। পরে জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Read More »

কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার, পালিয়েছে সহযোগী

পটুয়াখালীর কলাপাড়ায় জাল নোট লেনদেনের সময় ১৪ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি

Read More »