কালিয়াকৈরের ঐতিহ্যবাহী বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের সভাপতি হলেন ভিপি ইব্রাহিম

গাজীপুরের কালিয়াকৈরের ঐতিহ্যবাড়ী  বড়ইবাড়ী  আলহাজ্ব কছিম উদ্দিন ইনস্টিটিউশন এন্ড কলেজের (একেইউ ইনস্টিটিউশন)  এডহক কমিটি  সভাপতি নির্বাচিত  হয়েছেন  বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড  বুধবার  এডহক কমিটির গঠনের অনুমোদন করেছেন। বড়ইবাড়ী আলহাজ্ব কছিম উদ্দিন ইনস্টিটিউশন এন্ড কলেজের অধ্যক্ষ সুশীল চন্দ্র সরকারকে

Read More »

নরসিংদী ভূয়া সিভিল কোর্ট কমিশনার গ্রেফতার

নরসিংদীর পলাশে জালিয়াতির মাধ্যমে তৈরি করা ভুয়া খাজনার দাখিলা ব্যবহার করে দলিল রেজিস্ট্রি করার সময় রিফাত মোল্লা (২৪) নামের এক কথিত সিভিল কোর্ট কমিশনারকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় পলাশ সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত রিফাত মোল্লা পাশ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

Read More »

নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে

এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। সোমবার এসএসসি পরীক্ষায় ফলাফল ঘোষনায় জানা যায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ সবাই জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৩৭৬ এবং ব্যাবসায় বিভাগের ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। নাছিমা কাদির মোল্লা হাই

Read More »

নরসিংদী প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে এক স্কুল ছাএী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের দায়ের করা  মামলায় সোমবার দুই অভিযুক্ত দিপু ও রাকিব হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। রায়পুরায় রাতের আঁধারে প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ

Read More »

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাবে “বাংলার ঈগল

মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সন্তান ও জাতির গর্ব মতিউর রহমানের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে নির্মিত স্মৃতি ম্যুরাল ‘ বাংলার ঈঙ্গল ‘ উদ্ধোধন করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও নতুন প্রজন্মের কাছে বীরশ্রেষ্ঠদের আত্নত্যাগের ইতিহাস ‘ বাংলার ঈগল ‘ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। নরসিংদীর রায়পুরায় মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের

Read More »

অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন উপাচার্য

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ৮ম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। গত ১৪ই মে (বৃহস্পতিবার) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব কর্তৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপন মোতাবেক তিনি যোগদান করেন। প্রজ্ঞাপনে বলা হয়, তিনি চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন।  বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে

Read More »

নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নসিংদীর পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্ত মিশাত শেখ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) রাতে পলাশ উপজেলার দড়িহাওলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মিশাত শেখ ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামের ইসমাইল শেখের ছেলে। তার সহযোগী মারুফ একই গ্রামের মোখলেছের ছেলে। পলাশ থানার এজাহার ও ভুক্তভোগীর স্বজনদের সাথে কথা বলে

Read More »

বন্ধ কারখানা পুনরায় চালু করা হবে : শরীফুল আলম

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, দেশে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো চালুর উদ্যেগ নেওয়া হচ্ছে। এতে দেশে কর্মসংস্থান সৃষ্টি ও বেকার সমস্যা কমে যাবে। পাট ও বস্ত্র খাতকে আধুনিকায়নের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা হবে। নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সরকারী বে-সরকারী যে কোন ব্যবস্থাপনায় জুট মিলগুলোর চালু করা হবে। মঙ্গলবার  নরসিংদীর পলাশের

Read More »

কালিয়াকৈরে তুরাগ নদীর পানি হঠাৎ বৃদ্ধি, বাঁধে রক্ষা পেল হাজার একর ফসিল জমি

তুরাগ নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় আশে পাশের নিম্নাঞ্চলে ফসলি জমির ক্ষতির আশঙ্কা । এতে কয়েক হাজার একর ফসলি জমি হুমকির মুখে পড়ার সম্ভাবনা দেখা দেয়। তবে জনপ্রতিনিধি, কৃষক ও প্রশাসনের উদ্যেগে দ্রুত অস্হায়ী বাঁধ নির্মাণ করায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বিস্তীর্ণ ফসলের জমি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নে তুরাগ নদীর

Read More »

সরকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কাজ করছে : প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে পারলে আমরা একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো। সরকার দায়িত্বশীলভাবে কাজ শুরু করেছে। দেশে  টিকার কোনো ঘাটতি থাকবে না। হাম প্রতিরোধে প্রয়োজনীয় টিকা সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।  আন্তর্জাতিক বিভিন্ন স্বাস্থ্য সংস্থাও এ কার্যক্রমে

Read More »