নালিতাবাড়ীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভেসে উঠলো পুকুরে

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে তাদের মরদেহ ভোরে ভেসে ওঠে। রোহান ওই গ্রামের হযরত আলীর ছেলে ও শিশু শ্রেণির শিক্ষার্থী এবং ইসমাইল ওবায়দুল আসলামের ছেলে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয়রা

Read More »

শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

“শিক্ষা দক্ষতায় সচেতন কিশোরী, সুরক্ষিত আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস কর্মসূচির আয়োজনে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সহায়তা করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ।

Read More »

শেরপুর জেলা প্রশাসকের মানবিক সহায়তায় ভ্যানগাড়ি প্রদান

শেরপুরে নিয়মিত গনশুনানিতে ১ মাস আগে শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার মো: জহুরুল ইসলাম নামে একজন অসহায় ও কর্মক্ষম ব্যক্তি তার ভ্যানগাড়ি চুরি হবার কথা জেলা প্রশাসককে জানান এবং তখন তাকে একটি ভ্যানগাড়ি কিনে দেবার প্রতিশ্রুতি দেয়া হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর, মিজ্ ফরিদা ইয়াসমিন আজ ১৯/০৮/২০২৬ খ্রি. তারিখে তার হাতে ভ্যানগাড়িটি

Read More »

ঝিনাইগাতী বাগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় নানা সমস্যায়, ব্যাহত হচ্ছে শিক্ষাব্যবস্থা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। প্রায় চার বছর আগে বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখনো নতুন ভবন নির্মাণ করা হয়নি। ফলে বিকল্প ব্যবস্থায় কোনো রকমে পাঠদান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। শুধু ভবন সংকটই নয়, বিদ্যালয়ে নেই নৈশপ্রহরী। পরিত্যক্ত

Read More »

শেরপুরে হামলার শিকার হয়ে বন্ধ দোজা পীরের দরবার

একসময় এখানে বসত ভক্তদের মিলনমেলা। দূর-দূরান্ত থেকে ছুটে আসতেন অনুসারীরা। ধর্মীয় আয়োজন, জিকির-আজকার আর মানুষের পদচারণায় মুখর থাকত পুরো এলাকা। চারপাশে ছিল সবুজের সমারোহ, পাখির কলকাকলি আর উৎসবমুখর পরিবেশ। সময়ের পরিক্রমায় সেই চিত্র এখন যেন শুধুই স্মৃতি। শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের মুর্শিদপুরে অবস্থিত খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবার শরীফ। স্থানীয়দের কাছে একসময়

Read More »

শেরপুরে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও গরু জব্দ

শেরপুর জেলার শ্রীবরদী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী ও চারটি গরু জব্দ করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা এই অভিযানে কোনো মালিককে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় গরু জব্দ করা

Read More »

শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

‘বৈচিত্র্যে ঐক্য, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সমৃদ্ধ বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং গারো,

Read More »

ঝিনাইগাতী সীমান্তবর্তী এলাকা থেকে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুর জেলার ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। শনিবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ চৌরাস্তা থেকে তাওয়াকুচাগামী পাকা সড়কের পাশে বনের ভেতর থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানায়, গোপন সংবাদের

Read More »

নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পানিহাতা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন

Read More »

ঝিনাইগাতী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে পুলিশ ভ্যান উপহার দিলেন ডাঃ সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের টহল ও জরুরি সেবার কার্যক্রম আরও গতিশীল করতে একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে। রবিবার (২ আগস্ট) সকালে ঝিনাইগাতী থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মেজবাউল হক বাবু শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের হাতে গাড়ির চাবি তুলে দেন। শেরপুর-৩ আসনের সংসদ সদস্য

Read More »