
দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ে ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন বিষয়ে দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) উপজেলার কোষাঘাটা গ্রামে এগ্রোইকোলজি লার্নিং অ্যান্ড ট্যুরিজম সেন্টারের (এএলটিসি) মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে ওয়েভ ফাউন্ডেশন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সংস্থাটির এগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিটের মৎস্য খাতের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান