
বালিয়াকান্দিতে পাটখড়ি চাওয়াকে কেন্দ্র করে মা-ছেলেকে মারধরের অভিযোগ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাটখড়ি চাওয়াকে কেন্দ্র করে এক নারী ও তার ছেলেকে মারধর, আহত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মোছাঃ মমতাজ বেগম (৬০) বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মমতাজ বেগম বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়িয়াপাড়া পদমদি এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। অভিযুক্ত প্রাবন (১৯) ও রানা








