দুই দলের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম

দুই দলের মধ্যে সমঝোতা হয়েছে। আর সেই দুই দল হলো বিএনপি ও আওয়ামী লীগ। আর এই সমঝোতার ভিত্তি হলো ভাগাভাগি করে লুটেপুটে খাওয়ার পুরোনো রাজনৈতিক ব্যবস্থা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বুধবার (২১ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘গোয়েন্দা তথ্য’ সংক্রান্ত বক্তব্যের প্রসঙ্গ টেনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক

Read More »

নিরাপত্তার দায়িত্ব ছেড়ে পোশাক পরে গানের অনুষ্ঠানে এএসআই, শাস্তি পেয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত

পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব ফেলে পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার এএসআই (নি.) উদয়ন ফারুককে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্বাক্ষরিত এক আদেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি উত্তর) সাইফুল ইসলাম। পুলিশ

Read More »

সিগন্যালিং সমস্যায় চট্টগ্রামে ট্রেন ছাড়তে দেরি, যাত্রীদের বিক্ষোভে অবরুদ্ধ স্টেশন মাস্টার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে যেতে কয়েক ঘণ্টা দেরি হওয়ায় উত্তেজিত যাত্রীরা স্টেশনে বিক্ষোভ ও স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে রেলওয়ের কর্মীরা যাত্রীদের বুঝিয়ে শান্ত করেন। বুধবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস সকাল ৭টা ৫০ মিনিট চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রায়

Read More »

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও মক্কা চুক্তি: দ্বিপক্ষীয় সম্পর্ক ও অধিকারের প্রশ্ন

২০২৬ সালের ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের প্রাণদণ্ড কার্যকরের পর ঢাকায় সরকারের তরফ থেকে প্রকাশ পাওয়া মৃদু প্রতিক্রিয়া স্পষ্ট দ্বিমুখী আচরণ সামনে নিয়ে এসেছে। একদিকে তারেক রহমানের সরকার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’তে (যা মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নামেও পরিচিত) যোগদানে সক্রিয় আগ্রহ দেখাচ্ছে—যাকে “মুসলিম পরিবার”-এর সংহতি

Read More »

মিরপুরে ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা তানভীর জোমাদ্দার গ্রেফতার

রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে তানভীর জোমাদ্দার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। তানভীর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক

Read More »

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে জ্বালানিবাহী গাড়িটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ কার্যক্রমে নতুন ধাপ শুরু হলো। প্রকল্প এলাকায় চালানটি পৌঁছালে সেখানে

Read More »

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণকে নিয়ে আরেকটি বিপ্লবের ডাক: জামায়াত এমপি মিলন

জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাতিরঝিলের মধুবাগ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের

Read More »

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির সাইবার পুলিশ ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, তদন্তকারীরা প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায়

Read More »

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪টি হামলা সেনাবাহিনীর, ২০০ হুথি যোদ্ধা নিহত

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে গত কাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় মোট ৭৪৪টি হামলা পরিচালনা করেছে ইয়েমেনি সেনাবাহিনী। এসব অভিযানে নিহত হয়েছেন প্রায় ২০০ জন হুথি যোদ্ধা। এর পাশাপাশি হুথি গোষ্ঠীর ৯০টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্তও হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানিয়েছেন, ‘অপারেশন ডন অব ইয়েমেন’ এর অংশ হিসেবে

Read More »

পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ, অব্যাহতি পেলেন সেই বিএনপি নেতা

পদ পাইয়ে দেওয়ার নামে ১ লাখ টাকা ও তিন ছাগল নেওয়ার অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করার দায়ে তাকে আরেকবার বহিষ্কার করা হয়েছিল। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত

Read More »