জীবনকালীন ভোগাধিকার রেখে সম্পত্তি দানের বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনা জরুরি: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নির্দিষ্ট শর্তে সম্পত্তি দান বা হস্তান্তর করলেও দাতা তার জীবদ্দশায় ওই সম্পত্তি ব্যবহার ও ভোগ করার আইনি অধিকার পাবেন-এমন বিধান রেখে জাতীয় সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’-কে ইসলামী শরিয়াহর আলোকে পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘জীবনকালীন ভোগাধিকার

Read More »

কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে উদ্যোক্তা তৈরির ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। আজ সোমবার কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ‘ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল’ প্রকল্পের উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উদ্যোক্তা তৈরি

Read More »

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুর

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিলের বিষয়টি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এ কথা জানান তিনি। পোস্টে নুরুল হক নুর বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাতিল হওয়া ৪ হাজার বাংলাদেশিদের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক

Read More »

শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) আজ শনিবার রাজধানীর আশকোনায় হজ অফিসে আয়োজিত ‘সরকারি মাধ্যমের হজ গাইড পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে বললেন, শুধু বক্তব্যের মাধ্যমে নয়, দায়িত্বশীলতা, আন্তরিকতা ও ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থা ও মন জয় করতে হবে। হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হয়ে হাজীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার

Read More »

চবিতে পাঁচ দফা দাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

শতভাগ আবাসন নিশ্চিতকরণ, আবাসন ভাতা চালু, মেধার ভিত্তিতে অটোমেশন পদ্ধতিতে হলের সিট বণ্টন, পরিবহন ব্যবস্থার সংস্কার এবং পরবর্তী চাকসু ও সিনেট নির্বাচনের রোডম্যাপ প্রকাশসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের চবি শাখার

Read More »

সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে হেঁটে গেলেন প্রধানমন্ত্রী

শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতগণের মধ্যে সম্মানি ভাতা বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার পায়ে হেঁটে মিলনায়তনে পৌঁছানোর সময় এ ঘটনাটি উপস্থিত সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের নজর কাড়ে। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী

Read More »

শাপলা চত্বরে গণহত্যা: ইনু-লতিফ সিদ্দিকীসহ ট্রাইব্যুনালে ১১ আসামি

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ বৃহস্পতিবার সকালে হাজির করা হয়েছে। সকালেই কারাগার থেকে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আনা হয়। এদিন এ মামলায় ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক

Read More »

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অস্ত্র হাতে থাকা দুই যুবক শনাক্ত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সময় অস্ত্র হাতে থাকা দুই যুবককে শনাক্ত করেছে পুলিশ। তাঁরা হলেন সিরাজুল ইসলাম ও মো. সাদেক। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার বেলা একটার দিকে সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির

Read More »

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠকের পর নয়াদিল্লি ও তেহরানের মধ্যে বাণিজ্য চুক্তি হচ্ছে বলে চলা গুঞ্জন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এনডিটিভি এই তথ্য জানিয়েছে। দ্য ব্রায়ান কিলমিড শো-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কো রুবিও জানান, ভারতের সঙ্গে ইরানের বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা তিনি

Read More »

শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে সহায়তা করছে রাশিয়া

ইরানকে গোপন অত্যাধুনিক সুপারসনিক বা শব্দের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি গতির ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে রাশিয়া। বহু বছর ধরে চলা এই গোপন কর্মসূচির কোডনেম ‘সি৪৩০ এল’। এতে রাশিয়ার সবচেয়ে অভিজ্ঞ কয়েকজন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ যুক্ত রয়েছেন। তাদের লক্ষ্য, ইরানকে এমন এক নতুন ধরনের অস্ত্র তৈরিতে সহায়তা করা, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ও অন্যান্য

Read More »