চুনারুঘাটে যানজট নিরসনে মোবাইল কোর্ট, ২৪ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার বাল্লা রোডে যত্রতত্র গাড়ি পার্কিং, সড়কে যাত্রী উঠানামা এবং রাস্তার জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী চারটি অটোরিকশাকে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী

Read More »

পটিয়ায় আমির ভান্ডার দরবার শরীফের উদ্যোগে সর্ববৃহৎ জৌলুস অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় আমির ভান্ডার দরবার শরীফের উদ্যোগে বর্ণাঢ্য জৌলুস (শোভাযাত্রা) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) আয়োজিত এ জৌলুসে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও আশেকান-ভক্ত অংশ নেন। জৌলুসে উপস্থিত ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, আমির ভান্ডার দরবার শরীফের আওলাদে পাকগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব এবং

Read More »

চুনারুঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলা প্রশাসন, চুনারুঘাটের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা

Read More »

চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী ও অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের অর্থায়নে এসব সামগ্রী ও সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি

Read More »

সাতছড়ির গভীর জঙ্গলে মাটির নিচে মিলল ৬ পিস্তল, ৭ ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাতে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত এ অভিযানে ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও বিভিন্ন ধরনের ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে

Read More »

চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, নৃশংস হত্যাকাণ্ডের দাবি পুলিশের

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ধানের জমি থেকে আহম্মদ আলী সুজন (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটিকে নৃশংস হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মিরাশি ইউনিয়নের রাখী গ্রামের পাকা সড়কের পাশের

Read More »

চুনারুঘাটের রানীগাঁও বাজারে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

হবিগঞ্জ জেলার প্রথম ডিজিটাল সার্ভিস সেন্টার হিসেবে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে পূবালী ব্যাংক পিএলসির আধুনিক ইলেকট্রনিক ব্যাংকিং বুথ (Electronic Banking Booth) উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১১টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ আধুনিক ব্যাংকিং সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির হবিগঞ্জ অঞ্চলের প্রধান

Read More »

চুনারুঘাট থানায় নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান

হবিগঞ্জের চুনারুঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. সাইফুল ইসলাম। সোমবার (৩ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। চুনারুঘাট থানায় যোগদানের

Read More »

জাতীয় উদ্যানে আবারও সেগুনগাছ চুরি, গভীর বনে নির্বিচারে বন উজাড়

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গভীর অরণ্যে অবস্থিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আবারও মূল্যবান সেগুনগাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বন বিভাগের নজরদারি ফাঁকি দিয়ে সংঘবদ্ধ একটি চক্র গত দুই থেকে তিন দিনের মধ্যে রাতের আঁধারে প্রায় ২০ থেকে ২৫টি শতবর্ষী সেগুনগাছ কেটে পাচার করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন

Read More »

“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে চুনারুঘাট থানার বিশেষ মহড়া অনুষ্ঠিত

“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের উদ্যোগে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে এ মহড়াটি আয়োজন করা হয়। মহড়ার নেতৃত্ব দেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম। সকাল থেকে থানা পুলিশ পৌর শহরের

Read More »