
লামায় পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার
বান্দরবানের লামা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে ওয়ারেন্ট তামিলের জন্য এই বিশেষ







