
মনিরামপুরে নদীর পানিতে বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
যশোরের মনিরামপুর উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকায় নদীর পানিতে বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মণ্ডল (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে। পেশায় তিনি ঘের ব্যবসায়ী ছিলেন। শনিবার (৭ নভেম্বর) স্থানীয় কয়েকজন ব্যক্তি মাছ ধরতে যাওয়ার সময় রমেশের মাছ ধরার পাটার কাছে নদীর পানিতে একটি বস্তাবন্দি
