
বাগেরহাটের রামপালে খাল দখলমুক্ত অভিযান নলিয়া খাল পুনরুদ্ধার
বাগেরহাটের রামপাল উপজেলার সদর ইউনিয়নের ঝনঝনানিয়া গ্রামের সাবুতলা এলাকার নলিয়া খাল অবৈধ দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে খালের ওপর গড়ে তোলা অবৈধ বাধ ও নেট পাটা উচ্ছেদ করে নলিয়া খাল পুনরুদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা খালটি মুক্ত








