
জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
জাতীয় যুব দিবস উপলক্ষে বাগেরহাটের মোড়লগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও র্যালির আয়োজন করেছে জাগরণী চক্র ফাউন্ডেশনের সংযোগ প্রকল্প। যুব উন্নয়ন অধিদপ্তর, মোড়লগঞ্জ, বাগেরহাটের সার্বিক দিকনির্দেশনায় ছলেমবাড়িয়া বাসস্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মোড়লগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব জাহিদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন সমাজসেবক জনাব মিরাজুল
