
পহেলা সেপ্টেম্বর শেষ হচ্ছে সুন্দরবনের নিষেধাজ্ঞা: স্বস্তিতে জেলে-পর্যটক, উপকূলে ফিরছে কর্মচাঞ্চল্য
দীর্ঘ তিন মাসের অবরুদ্ধতা কাটিয়ে আগামী ১ সেপ্টেম্বর থেকে ফের খুলে দেওয়া হচ্ছে সুন্দরবনের দুয়ার। ফলে নির্দিষ্ট দিনটি থেকেই জেলে-বাওয়ালিরা বনজ সম্পদ আহরণের পাশাপাশি দর্শনার্থীরা আবারও বিশ্বের সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ বনে ভ্রমণের সুযোগ পাবেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবরে রূপসা, মোংলা ও সাতক্ষীরাসহ পুরো উপকূলীয় অঞ্চলের খেটে খাওয়া বনজীবী মানুষের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও নতুন
