
ভূরুঙ্গামারীতে ক্ষমতার দাপট দেখিয়ে ছোট ভাইয়ের জমি ও ঘর দখলের অভিযোগ হাফিজুর রহমানের বিরুদ্ধে, সালিশ অমান্য করে সংঘর্ষে আহত ১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার মৌজার সোনাতলী এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে আপন ছোট ভাইয়ের বসতভিটা ও ঘর দখলের অভিযোগ উঠেছে বড় ভাই হাফিজুর রহমানের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের আমলের প্রভাব খাটিয়ে শুরু হওয়া এই বিরোধের জেরে সম্প্রতি সালিশি সিদ্ধান্ত অমান্য করে ঘর ভাঙতে গিয়ে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে ছোট ভাই আহত হয়েছেন