
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন, ক্ষতি ২০ লাখ টাকা
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ ঈদের মাঠ এলাকায় ঝুটের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদাম ও ভেতরে থাকা ঝুট মালপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। গতকাল রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আমবাগ ঈদের মাঠ এলাকায় টিনশেডের তৈরি ঝুটের একটি








