
নবীগঞ্জে খতনার পর তিন শিশুর শারীরিক জটিলতার অভিযোগ
পল্লী চিকিৎসক, ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ—খতনা করানোর বৈধতা, চিকিৎসাগত যোগ্যতা ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ বাজারে খতনা করানোর পর একই পরিবারের তিন অপ্রাপ্তবয়স্ক শিশুর শারীরিক জটিলতা দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পল্লী চিকিৎসক, একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক, তার অপ্রাপ্তবয়স্ক ছেলে এবং খতনাকারীসহ চারজনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায়

