
সাড়ে ৬ কোটি টাকার সড়কে নিম্নমানের ইট, বালু নিয়েও অনিয়মের অভিযোগ
খুলনার কয়রায় প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কে ভালো ইটের আড়ালে নিম্নমানের ‘আমা ইট’ মজুত রেখে ব্যবহারের প্রস্তুতি এবং প্রাক্কলন অনুযায়ী বালু না দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন সড়কটির নির্মাণস্থলে স্তূপ করে রাখা ইটের বাইরের দিকে তুলনামূলক ভালো ইট থাকলেও ভেতর থেকে বের করা একাধিক ইট সামান্য আঘাতেই ভেঙে






