
ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয় প্রাঙ্গণ থেকে রবিবার সকালে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে



