
পূজার নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এসপির সঙ্গে জামায়াত প্রার্থীর সাক্ষাৎ
আসন্ন শারদীয় দুর্গাপূজা, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন। শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে
