
ঠাকুরগাঁও উপনির্বাচনে বিএনপির দুইজন সহ ছয়জনের প্রার্থীতা বৈধ ঘোষনা করেছে জেলা রির্টানিং কর্মকর্তা কামরুল ইসলাম।
আজ মঙ্গলবার সকালে জেলা নির্বাচন অফিস কার্যালয়ে যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি। গেল ২৭ সেপ্টেম্বর মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
তারা হচ্ছেন মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ওবায়দুল্লাহ মাসুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দেলাওয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট, মো. খাদেমুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ, মো. আব্দুল আলীম নিজামী, বাংলাদেশ খেলাফত আন্দোলন,হুসাইন মুহাম্মদ ওমর ফারুক,বাংলাদেশ কংগ্রেস।
আগামী ০৭ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোট ২৯ গ্রহন অক্টোবর।



