
গণপূর্তের লটারি প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও জালিয়াতির অভিযোগ: নির্দিষ্ট করে ঢাকা থেকে পুনরায় ঢাকায় পোস্টিং, ফ্যাসিস্টদের পুনর্বাসন
লটারির মাধ্যমে বদলি করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নামে গণপূর্ত অধিদপ্তরে চলছে অন্য রকম এক ‘সিন্ডিকেটের’ খেলা। লটারির ফাঁক ফোকর বের করে কতিপয় প্রকৌশলী সিন্ডিকেট পুনরায় ঢাকা থেকে ঢাকায় পোস্টিং বাগিয়ে নিয়েছে বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এই সিন্ডিকেটের মূল হোতা হিসেবে গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহান বিপ্লব, তত্ত্বাবধায়ক


