
মাদারগঞ্জে ৩০ লাখ টাকা প্রতারণায় নারী গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার তথ্য গোপন করে জমি ও ফ্ল্যাট বিক্রির বায়না করে ৩০ লাখ টাকা প্রতারণার অভিযোগে লাকী বেগম (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জামালপুর জেলা কারাগারে পাঠানো