
স্মৃতিময় আয়োজনে লক্ষ্মীপুর তাওয়াক্কোলিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়
লক্ষ্মীপুর তাওয়াক্কোলিয়া দাখিল মাদরাসায় এসএসসি (দাখিল) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন ও স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর দাখিল পরীক্ষার্থী নিয়াজ মূর্শেদ-এর সুমধুর হামদ পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে। পরে