বান্দরবান – নাইক্ষ্যংছরি উপজেলা ৮ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে বাড়ী ফিরলেন কৃষক মিন্টু

অপহরণের শিকার হওয়ার  ৪৮ ঘন্টা পর ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে জিম্মিদশা থেকে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ফিরেছে রামুর গর্জনিয়ার জাউচপাড়া গ্রামের কৃষক রিদুয়ানুল করিম মিন্টু (৩৮)। গত রোববার রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের লতাবনিয়া উঠুনি নামক এলাকা থেকে তাকে অস্ত্রধারী দৃর্বৃত্তরা অপহরণ করেছিল। ওই কৃষক নাইক্ষ্যংছড়ি সীমান্তের লংগদুরমূখ এলাকায় তামাক ও সবজির চাষ করেছে। কাজ

Read More »

বান্দরবান পাহাড়ি জনপদে দেখা দিয়েছে তীব্র পানি সংকট

টিউবওয়েল ও রিংওয়েলে পানি কমে যাওয়ায় সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলি মারমা পাড়ার ১৬০ পরিবার এখন খালের পাশে গর্ত খুঁড়ে পানি সংগ্রহ করছেন। স্থানীয়ভাবে এই গর্তকে বলা হয় ‘কুয়া’। সেই কুয়ার পানিই এখন তাঁদের পানীয় জলের একমাত্র ভরসা। পাড়ায় ১৬০ পরিবারের জন্য রয়েছে মাত্র একটি টিউবওয়েল ও দুটি রিংওয়েল। শুষ্ক মৌসুমে সেগুলো থেকে পর্যাপ্ত পানি

Read More »

বান্দরবান–লামা উপজেলা ভয়াবহ অগ্নিকাণ্ড: বসতঘর পুড়ে ছাই,প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি

লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের পুকুরিয়া খুলা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সকাল আনুমানিক ৯:৩০ মিনিটে ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. নবির উদ্দিনের বাড়িতে এ আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও

Read More »

বান্দরবান পার্বত্য জেলা মডেল মসজিদ নির্মাণ কাজ শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী

জেলা মডেল মসজিদ নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। মার্চ মাসের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাচিং প্রু জেরী বলেন, জেলার সকল হাসপাতালে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে এবং গ্রাহকরা যাতে গুণগত সেবা পান, তা

Read More »

বান্দরবান মধ্যরাতে অভিযান চালিয়ে হরিণ শিকারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বান্দরবানের দুর্গম পাহাড়ি বনাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা অবৈধ হরিণ শিকারের বিরুদ্ধে অবশেষে সাহসী ও ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়েছে বন বিভাগ। বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২.৩০ মিনিটের দিকে জীবন ঝুঁকি নিয়ে পরিচালিত এ অভিযানে হরিণ শিকারি চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। জানা যায়, বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ তৌহিদুল

Read More »

পার্বত্য দুই জেলা বান্দরবান–রাঙ্গামাটি সংযোগ সড়কে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু নির্মিত হবে

বান্দরবান—রাঙ্গামাটি   সংযোগ সড়কে চন্দ্রঘোনা ফেরিঘাটে কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু। প্রায় ১৬৫০ কোটি টাকার ব্যয়ে  “চন্দ্রঘোনা সেতু ” নির্মাণের এই উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ ( সওজ )  অধিদপ্তর,,। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার মাঝে বয়ে যাওয়া লুসাই কণ্যা কর্ণফুলী নদীর উপর চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাটে ক্যাবল

Read More »

পার্বত্য জেলা বান্দরবানে হঠাৎ করে দেখা দেওয়া জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ

সরবরাহ কমে যাওয়ায় জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট, বন্ধ হয়ে যাচ্ছে পরিবহন কার্যক্রম এবং এর সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে। জানা গেছে, বান্দরবানের সদর ও লামা উপজেলায় মোট ৭টি ফিলিং স্টেশন থাকলেও জ্বালানি তেল না থাকায় অধিকাংশ স্টেশন সাইনবোর্ড ঝুলিয়ে বন্ধ রাখা হয়েছে। কোথাও কোথাও অল্প পরিমাণে অকটেন ও ডিজেল বিক্রি করা

Read More »

বান্দরবান পার্বত্য জেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট রোধে পেট্রোল পাম্প পরিদর্শন

“বান্দরবান পার্বত্য জেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট রোধে পেট্রোল পাম্প পরিদর্শন।” গত ২৯ মার্চ ২০২৬ খ্রি. বান্দরবান পার্বত্য জেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট রোধে বান্দরবান শহরের উজমা ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ তদারকি করেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।

Read More »

বান্দরবানের নতুন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস

বান্দরবানে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের কর্মকর্তা সানিউল ফেরদৌসকে। মাত্র এক বছরের মাথায় জেলা প্রশাসক শামীম আরা রিনিকে সরিয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে সানিউল ফেরদৌসকে এই পদে পদায়ন করা হলো। গত (২৯শে মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। একই প্রজ্ঞাপনে দেশের আরও ১০ জেলায় নতুন

Read More »

বান্দরবানে ‘উৎসব উদযাপন পরিষদ’ নামে অবৈধ কমিটি! বর্তমান কমিটির তীব্র প্রতিবাদ

বান্দরবানে একটি ঐতিহ্যবাহী অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘উৎসব উদযাপন পরিষদ’-এর নাম ও লোগো ব্যবহার করে অবৈধ কমিটি গঠনের অভিযোগে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে একটি লিখিত বিবৃতি প্রদান করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, গত ১৮ মার্চ ২০২৬ তারিখে দৈনিক নীলগিরি ও বিভিন্ন সামাজিক

Read More »