
বান্দরবানের দুর্গম থানচি উপজেলার রেমাক্রি এলাকায় ভ্রমণে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন ঢাকার ৪৭ জন পর্যটক
দুর্গম থানচি উপজেলার রেমাক্রি এলাকায় ভ্রমণে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন ঢাকার ৪৭ জন পর্যটক। ‘ঘুরি বাংলাদেশ’সহ দুটি ট্রাভেল গ্রুপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা পরিকল্পিতভাবে পর্যটকদের দুর্গম এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। ভুক্তভোগী পর্যটকদের অভিযোগ, জনপ্রতি ৬ হাজার ৯৯৯ টাকার বিনিময়ে তিন দিন চার রাতের আকর্ষণীয় প্যাকেজের মাধ্যমে তাদের থানচি ভ্রমণে নেওয়া হয়। তবে বাস্তবে








