
নাগেশ্বরীতে জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশবান্ধব ও টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যালয়ভিত্তিক ‘গ্রিন স্কুল’ বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) প্রশিক্ষণকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) কুড়িগ্রাম





